প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইয়াহিয়ার পা-চাটা কুকুর এখনো বাংলাদেশে আছে। তাদের দোসররা এখনো সক্রিয়। তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত খুনিদের আশ্রয় দিয়ে জিয়াউর রহমান এ দেশে খুনিদের রাজত্ব কায়েম করেছিলেন। এ কাজে তাকে সহযোগিতা করেছেন শমসের মবিন চৌধুরী। জিয়ার পর এরশাদও খুনিদের পুনর্বাসন করেছেন।
প্রধানমন্ত্রীর লেনে, জিয়াউর রহমান খুনি আর পরাজিত শক্তিকে পুনর্বাসিত করে জিয়া এ দেশে খুনিদের রাজত্ব কায়েম করেছিল।”
প্রধানমন্ত্রী বলেন, গত আড়াই হাজার বছরের ইতিহাসে বিশ্বের সেরা ভাষণগুলো নিয়ে যুক্তরাজ্য থেকে একটি সংকলন বের হয়েছে। ওই সংকলনের মধ্যে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ রয়েছে। বইটি আমার কাছে আছে।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে ছাত্রসমাবেশে আরও বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, সাংসদ তারানা হালিম প্রমুখ।
