পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরানের সমালোচনা করায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে দলের মিছিল করার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইমরান খান জাভেদ হাশমিকে রোববার তার দল থেকে বহিষ্কার করেছেন। উল্লেখ্য, ইমরান খান পিটিআইয়ের চেয়ারম্যান এবং জাভেদ হাশমি সভাপতি।
জাভেদ হাশমি ছাড়াও পিটিআই থেকে নির্বাচিত তিনজন আইনপ্রনেতাকে দল থেকে বহিষ্কর করেন ইমরান খান। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পার্লামেন্ট থেকে ওই তিনজন পদত্যাগ করতে রাজি না হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এই তিনজন হলেন, গুলজার খান, নাসির খান ও মুসাররাত আহমেদজেদ।
বহিস্কার হওয়ার আগে ইমরানকে কর্মীদের নিয়ে সংসদ ভবন এলাকা থেকে সরে আসতে বলেন জাভেদ হাশমি। আজ রোববার সংবাদ ব্রিফিংয়ে ইমরানের প্রতি এ আহ্বান জানান তিনি। হাশমি বলেন, ‘ইমরানের সঙ্গে আমি ভিন্ন মত পোষণ করছি।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার বিরুদ্ধে দলের অবস্থান।

ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) সঙ্গে তাঁর দলের হাত মেলানোর বিষয়টিতে তিনি খুশি নন বলে জানান হাশমি। কারণ তাঁর আশঙ্কা, এটি সহিংস এই পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে।