মুশফিক আর নাসির দুজনেরই সেঞ্চুরি

আপডেট : ৩১ আগস্ট ২০১৪, ২৩:৫৭

টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যেন যথারীতি। দেখতে দেখতে ছয় ব্যাটসম্যান ফিরে যায় প্যাভিলিয়নে মাত্র ১৮৬ রানে। এর পর টালমাটাল দলের যেন হাল ধরেন মুশফিক-নাসিরের সপ্তম উইকেট জুটি। দুজনের প্রতিশ্রুতিশীল ব্যাটিংয়ে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৩০। দ্বিতীয় দিনে প্রথম সেশনে দুই ব্যাটসম্যান যোগ করলেন আরও ৪৭ রান। সেঞ্চুরি পেলেন দুজনই। ১০০ রানে নাসির ফিরলেও মুশফিক অপরাজিত ছিলেন ১০৬ রানে। দুজনের সপ্তম উইকেট জুটিতে এসেছে ১৯১ রান। নাসির আউট হওয়ার পরই ১০৩.৩ ওভারে ৭ উইকেটে ৩৭৭ রানে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে ৩৭৭ রানে।