বেনাপোলে ২টি পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১০:২৭

যশোরের বেনাপোল উপজেলা থেকে দুটি বিদেশি নাইনএমএম পিস্তলসহ দুই রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাতে উপজেলার ছোট আঁচড়া গ্রামের একটি মসজিদের পাশে মাটির নিচে পুতে রাখা এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
২৩ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার শফিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে মাটিরে নীচে পুতে রাখা এসব পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।