ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ ১২০ উপজেলায় আজ সোমবার থেকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের এটি তৃতীয় ও শেষ ধাপ। নতুন ভোটার হওয়ার পাশাপাশি ভোটার স্থানান্তর, মৃতদের নাম কর্তন ও সংশোধন করা যাবে এ সময়। ইতোমধ্যে একাধিকবার ভোটার হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান, দ্বৈত ভোটার হওয়ার প্রয়োজন নেই। এই অপরাধ করলে কঠোর শাস্তি দেয়া হবে। কারও সংশোধনের প্রয়োজন হলে নির্দিষ্ট ফরমে আবেদন করলে তথ্য সংশোধন করে দেয়া হবে।
২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে তারা ভোটার হতে পারবেন। এছাড়া যারা পূর্বে ভোটার হতে পারেনি তারা তথ্য দিয়ে ভোটার হবেন।
