রাজশাহীতে গান পাউডার-ককটেল উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩২

রাজশাহীর রেলওয়ে কলোনী ক্যাম্পের অপারেশন দল রবিবার গভীর রাতে নগরীর বোয়ালিয়া থানাধীন খরখড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গান পাউডার এবং নয়টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
জানা গেছে, নাশকতামূলক তৎপরতা চালাতে বিপুল পরিমাণ গান পাউডার এবং ককটেল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন খরখড়ি বাইপাস এলাকায় মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব দুই কেজি গান পাউডার এবং নয়টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।