দৌলতপুরে বিদেশি পিস্তলসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১২:৪০

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউপির গোয়ালগ্রাম এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব ও থানা পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালগ্রাম এলাকার পার-গোয়ালগ্রামের আক্তারুজ্জামান টাইগারের (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে। এ সময় টাইগারের অপর সহযোগী বোয়ালিয়া গ্রামের রুহুলকে (৩৫) গ্রেফতার করে র‌্যাব। আক্তারুজ্জামান টাইগার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।