আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১৬

বগুড়ার আদমদীঘিতে আজ সকাল আটটায় আলমগীর হোসেন (১২) নামের এক সপ্তম শ্রেণীর ছাত্র ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। আলমগীর আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক জাহিদুরকে আটক করেছেন।
জানা গেছে, আদমদীঘির রেল স্টেশন এলাকার বাসিন্দা জয়েন উদ্দীনের ছেলে আলমগীর হোসেন আজ সকাল আটটায় বাড়ি থেকে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। স্টেশনের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে সাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী আলমগীর ঘটনাস্থলেই মারা যায়।