মৌসুমের দ্বিতীয় ম্যাচেই হারের লজ্জায় ডুবল রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের কাছে ৪-২ গোলে হেরেছে তারা। রিয়াল সোসিয়েদাদের পক্ষে সুরুতুসার দুটি গোল করেছেন।
রবিবার খেলার পঞ্চম মিনিটেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন রামোস। টনি ক্রুসের একটি কর্নারকে গোলে পরিণত করে এই তারকা ডিফেন্ডার। দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন গ্যারেথ বেল। পরে ব্যবধান বাড়ানোর আরো সুযোগ পেয়েছিল তারা।
৩৫তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। রিয়াল সোসিয়াদের পক্ষে প্রথম গোলটি করেন অধিনায়ক চাবি প্রিতো। এর ৬ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান সুরুতুসা। দে লা বেলার ক্রসকে গোলে পরিণত করেন এই মিডফিল্ডার। ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-৩ ব্যবধানে এগিয়ে নেন সুরুতুসা। ৭৫তম মিনিটে স্ট্রাইকার ভেলার গোলে বড় জয় পায় সোসিয়েদাদ।
