রাজশাহীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১৮
 
রাজশাহীর দূর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামে গৃহবধূ আনোয়ারা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। সোমবার সকাল ১০টার দিকের ঘটনায় গ্রামের লোকজন ঘাতক হাবিবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পারিবারিক কলহের এক পর্যায়ে গৃহবধূ আনোয়ারা বেগমকে তার স্বামী হাবিবুর রহমান ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম মারা যায়। পরে গ্রামের লোকজন হাবিবুর রহমানকে আটক করে দুর্গাপুর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে হাবিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র চক্রবর্তী জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক হাবিবুর রহমান রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।