আজ সোমবার সকালে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথে উল্লাপাড়ার শ্যামপুর গ্রামের পাশে ট্রেনের নিচে কাটা পড়ে শহিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের হাসান আলীর ছেলে। ঘটনার সময় শহিদুল উক্ত রেলপথ পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেসের নিচে কাটা পড়েন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জ জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উল্লাপাড়া স্টেশন মাস্টার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
