দশম সংসদের তৃতীয় অধিবেশন শুরু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১৯:১৯
দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সোমবার শুরু হয়েছে। বিকেল পাঁচটা পাঁচ মিনিটে অধিবেশন শুরুর আগে চারটায় অনুষ্ঠিত সংসদের কার্যউউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অধিবেশন চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি কার্যদিবস শুরু হবে বিকেল পাঁচটায়। তবে স্পিকার চাইলে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়াতে পারবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। চলতি অধিবেশনে বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনতে সংবিধানের ষোড়শ সংশোধনীর লক্ষ্যে একটি বিল আনার কথা রয়েছে।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তৃতীয় অধিবেশনে সকল সংসদ সদস্যকে স্বাগত জানান। অধিবেশনের প্রথমদিনে সরকারি দলের প্রথম সারিতে প্রধানমনন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ অন্যদের বেশিরভাগই উপস্থিত ছিলেন।
প্রধান বিরোধী দলের প্রথম সারিতে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টি সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ) চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদসহ সংসদে প্রতিনিধিত্ব থাকা অন্যান্য দলের নেতাদের অনেকেও প্রথমদিনের অধিবেশনে যোগ দেন।
সভাপতিম্ললী মনোনয়ন
অধিবেশনের প্রথমদিনে গতকাল স্পিকার সবাইকে স্বাগত জানানোর পর কার্যপ্রণালী বিধি অনুযায়ী পাঁচ সদস্যের সভাপতি ম্ললী মনোনয়ন করেন। নামের ক্রমানুসারে তারা হলেন- আবুল কালাম আজাদ, শামসুল হক টুকু, মাহমুদ উস সামাদ চৌধুরী, নূরুল ইসলাম ওমর ও রেবেকা মোমিন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই পাঁচজনের মধ্যে যার নাম তালিকায় সবার শীর্ষে থাকবে, তিনি অধিবেশনে সভাপতিত্ব করবেন।
শোক প্রস্তাব গৃহীত
সভাপতিমণ্ডলী মনোনয়নের পর স্পিকার সম্প্রতি যুক্তফ্রন্ট সদস্য, গণপরিষদ সদস্য, সাবেক মন্ত্রী-উপদেষ্টা-হুইপ ও কয়েকজন প্রাক্তন সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবটি সর্বস্মতিক্রমে গৃহীত হয়। তাদের সম্মানে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভা্লারি। যাদের নামে শোক প্রস্তাব আনা হয়েছে তারা হলেন- অধ্যাপক সরদার ফজলুল করিম, এডভোকেট কাজী আব্দুর রশীদ, ডা. মোশাররফ হোসেন, তাহেরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী, মাহবুবুল আলম তারা, রেজাউল বারী ডিনা, মুহাম্মদ মোশাররফ হোসেন, আব্দুর রউফ চৌধুরী, সুলতান উল কবির চৌধুরী, মো. মতিউর রহমান, সালেহা মোশাররফ, এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, মাহবুবুল আলম, আমানুল্লাহ চৌধুরী, আনসার আহমেদ ও আলহাজ্ব রুহুল আমীন। এছাড়াও প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক নূরুল ইসলাম, প্রখ্যাত কবি আবুল হোসেন, একুশে পদকপ্রাপ্ত বাউল আব্দুল করিম শাহ এবং ফটোসাংবাদিক জহিরুল হকের মৃত্যুতে সংসদ গভীর শোক প্রকাশ করে। তবে যাদের নামে শোক প্রস্তাব আনা হয়েছে-তাদের নামের তালিকায় কয়েকদিন আগে কারাবন্দি অবস্থায় মারা যাওয়া একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদ্লপ্রাপ্ত আব্দুল আলীমের নাম নেই।
কার্যউপদেষ্টা কমিটির বৈঠক
অধিবেশন শুরুর আগে বিকেল চারটায় সংসদ ভবনে দশম সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত,  ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, মইন উদ্দিন খান বাদল ও আইনমন্ত্রী আনিসুল অংশ নেন।
একটি বিল উত্থাপন
‘ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ অর্ডিনেন্স, ১৯৭৬’ রহিত করে এটি পুনঃপ্রণয়নের লক্ষ্যে সংসদে ‘ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বিল, ২০১৪’ নামে একটি বিল উথাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য পরে বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।