আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তাই তাদের এখন কোনো কার্যকলাপ নেই। শত চেষ্টা করেও দলটি লাইফ সাপোর্ট থেকে বের হতে পারছে না।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও জনতার প্রত্যাশা আয়োজিত ‘চলমান রাজনীতি দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মুি্ক্তযুদ্ধের সময় খালেদা জিয়া পাকস্তানি সেনার হেফাজতে ছিলেন। পাকিস্তানী ওই জেনারেলের মৃত্যুর পর তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রটোকল না মেনে শোকবার্তা পাঠিয়েছিলেন। এর মাধ্যমে খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কালিমা লেপন করেছিলেন।
সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদ দিলীপ বড়ুয়া, সাবেক চিফ হুইপ আব্দুস শহিদ প্রমুখ।
