বেনাপোলে যন্ত্রপাতিসহ ৩টি মোটর সাইকেল জব্দ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৪:১৬
বেনাপোলের জিরনগাছা এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ মোটর যন্ত্রপাতিসহ তিনটি মোটরসাইকেল  জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়  কাউকে আটক করা যায়নি।
২৬ বিজিবি’র বেনাপোল কোম্পানি সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে অভিযান চালিয়ে জিরনগাছা এলাকা থেকে বিপুল পরিমাণ মোটর যন্ত্রপাতিসহ ৩টি ভারতীয় মোটর সাইকেল  জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস্ হাউসে জমা দেয়া হবে।