ঘাটাইলে বাস চাপায় ২ জন নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:১৪
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবীর জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পাকুটিয়া নামক স্থানে ধনবাড়িগামী একটি বাস পিছন দিক থেকে একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানের যাত্রী আ. বারেক (৬০) ঘটনাস্থলে মারা যান। পরে ভ্যানচালক শুকুর মাহমুদকে (৫৫) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।