সাত খুন: ঢাকার বিভাগীয় কমিশনারকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৯:২৪
নারায়নগঞ্জের সাত খুনের ঘটনায় আজ মঙ্গলবার  ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে জন প্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সচিবালয় কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কমিটি প্রধান বলেন, সাত খুনের ঘটনার সময় জিল্লুর রহমান ঢাকার বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন। এ ঘটনা সম্পর্কে তিনি যেসব বিষয় জানেন তা শুনেছি।
বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার সরাসরি সম্পর্ক নেই। তদন্ত কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে আর  আমার  যা যা জানাছিল তাই জানিয়েছি।
এর আগে গত রবিবার তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামানকে।