রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) চলতি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। গত রবিবার বিকালে অনুষ্ঠিত ১ম বর্ষ ভর্তি কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। সভার উদ্ধৃতি দিয়ে রুয়েট জনসংযোগ দপ্তরের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রুয়েটে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি খুব শিঘ্রই সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে এবং রুয়েটের www.ruet.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
