কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতিসহ ৬ নেতা বহিস্কার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৯:২৬
 
 
 
কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলমসহ চান্দিনা উপজেলার ছয় বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।
 
সাময়িক বহিস্কৃত অন্যান্যরা হলেন- চান্দিনা পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭নং ওয়াড বিএনপি সভাপতি শহীদুল ইসলাম, চান্দিনা পৌর যুবদল সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি কামাল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মেজবাহ্ উদ্দিন বাবুল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।