যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪১
যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট এন্ড ব্রিজেজ) নামকরণ করা হয়েছে। এছাড়া সড়ক বিভাগের (রোড ডিভিশন) নাম পরিবর্তন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে ডিভিশন) করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যোগাযোগ মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘মিনিস্ট্রি অব কমিউনিকেশন’ হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে কিছু আন্তর্জাতিক পর্যায়ে কিছু জটিলতা দেখা যায়। এই জটিলতা এড়াতেই নাম পরিবর্তন করা হয়েছে।