বিশেষ জজ আদালতে আজ বুধবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাজিরা দিয়ে আদালতে ত্যাগ করার সময় বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
কোতায়ালী থানা পুলিশ জানায়, বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি আদালতের সামনের রাস্তা ত্যাগ করার পর বিএনপি সমর্থকরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিম কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন বিএনপি সমর্থকে আটক করেছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যান সাবেক এই বিরোধী দলীয় নেত্রী।
