সাতক্ষীরায় কলারোয়ায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি প্রায় দেড় কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর ছয়টার দিকে উপজেলার কাজীরহাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজির আহমেদ বকশী জানান, সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাকারবারীরা ট্রাক ভর্তি বিপুল পরিমান মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ট্রাকসহ মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় সেখান থেকে ৬৭ গাইড ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
