মার্কিন কোস্টগার্ডের জাহাজ ইউএসসিজিএস রাশ পাচ্ছে বাংলাদেশ। আসছে বসন্তে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। গত ৮ আগস্ট জাহাজটি বাংলাদেশের কাছে বিক্রির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। আজ ঢাকায় যুক্তরাষ্ট্রদূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জাহাজ রাশ বিএনএস-সমুদ্র জয় এর সম্পুরক হিসেবে কাজ করবে। সমুদ্র জয় জাহাজটি যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড গত বছর বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ইউএসজিএস রাশ গ্যাস ও ডিজেল উভয় ইঞ্জিনে পরিচালিত হয় এবং এতে রয়েছে একটি হেলিকপ্টার উড্ডয়নের ডেক এবং রিট্র্যাক্টেবল হ্যাঙ্গার। আশা করা যাচ্ছে, যৌথ পর্যবেক্ষণের পর জাহাজটি হাওয়াই অঙ্গরাজ্য থেকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
