হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের সোনাসহ শাহ আলম (৩৫) নামে একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফরের কর্মকর্তারা।
বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই যাত্রী কুয়ালালামপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দারা তার ব্যাগ স্ক্যানিং করে উল্লিখিত ওজনের নয় টুকরো সোনা ও একটি গলার চেইন উদ্ধার করেন।
ট্রলি ব্যাগের হাতল, যেটি দিয়ে ব্যাগ টেনে নেয়া হয় সেখানে সোনার টুকরোগুলো লুকানো ছিল। আটক শাহ আলমের বাড়ি রাজধানীর গেন্ডারিয়ায়।
