রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আগামীকাল বৃহস্পতিবার অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি বর্ষণ হতে পারে। কাল সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে।
আজ বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিন্ম রাঙ্গামাটিতে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ইঅ/চৌফে/শ৯৮
