হুইপ হলেন মাহাবুব আরা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ২২:১৬
 
 
 

দশম জাতীয় সংসদের নতুন হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গিনির নিয়োগ অনুমোদন করেন। এরই মধ্যে তার নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে।