নদী রক্ষা কমিশনের কার্যক্রমের উদ্ধোধন করলনে মন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ২২:১৭
 
 জাতীয় নদী রক্ষা কমিশনের কার্যক্রমের উদ্ধোধন করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নদী দূষণ, অবৈধ দখল, নাব্যতা হ্রাস পাওয়া এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাঁধাগ্রস্ত হওয়ার কারণে আজ দেশের নদ-নদী এখন ভয়াবহ বিপর্যয়ের সন্মুখীন। নদীকে দখল মুক্ত ও দুষণ হাত থেকে রক্ষা করা আমাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য নদী রক্ষা কমিটি গঠন করা হয়েছে। 
বুধবার রাজউক এ্যাভিনিউর বিএসসি টাওয়ারে  নদী রক্ষা কমিশনের  উদ্ধোধন করনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর সকল কার্যক্রমের সফল বাস্তবায়নকমিশনের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। তবে দুরহ কাজ নয়। এ জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপ ও সকলের আন্তরিক প্রচেষ্টা।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলামের সভপতিত্বেতে এতে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সদস্য আলাউদ্দিন। খবর বাসস