বুধবার সংসদে জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সর্বত্র ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। মন্ত্রী বলেন, “প্রত্যেকে দুর্নীতিমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি। দুর্নীতির সাক্ষ্য-প্রমাণ করা অসম্ভব। কালো টাকা কীভাবে হয় তা সবাই জানি।”
