ডেসটিনির সাবেক তিন পরিচালককে দুদকের নোটিশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৯:০৯
 
জ্ঞাত আই বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগে ডেসটিনি গ্রুপের সাবেক তিন পরিচালককে সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বিকালে দুদকের উপ-পরিচালক শেখ ফানাফিল্লাহ স্বাক্ষরিত এই নোটিশ তাদের কাছে পাঠানো হয়। এ তিনজন হলেন, ডেসটিনি গ্রুপের সাবেক পরিচালক জামশেদ আরা চৌধুরী, ডিএসসিএস এর সাধারণ সম্পাদক ও সাবেক পরিচালক জাকির হোসেন এবং এয়ার সিস্টেম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক পরিচালক ফরিদ আকতার।
দুদক সূত্র জানায়, ডেসটিনি গ্রুপের এই তিন পরিচালকের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি প্রতীয়মান হওয়ায় আরো অধিক অনুসন্ধানের জন্য দুদক আইন ২৬(১) ধারা অনুযায়ী তাদেরকে দুদক সচিব বরাবরে বিবরণী দাখিল করতে বলা হয়েছে। যদি তারা না পারে অথবা ভুল তথ্য বিবরণী দাখিল করে তাহলে দুদক আইন ২৬(২) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।