শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর। ‘এ’ এবং ‘বি’ উভয় ইউনিটের আবেদন ফরম পূরণ প্রক্রিয়া চলবে ১০ অক্টোবর পর্যন্ত। টেলিটক সিম থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে। যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় পাশ করেছে, তারা ‘এ’ এবং ‘বি’ ইউনিটে এবং অন্যরা শুধু এ ইউনিটে আবেদন করতে পারবে। এ ইউনিটে আবেদন করার জন্য এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩ সহ মোট ৬.৫ পয়েন্ট থাকতে হবে। ‘বি’ ইউনিটে আবেদন করার জন্য এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষাতে নূন্যতম জিপিএ ৭ থাকতে হবে। আগামী ১৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট ও বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটি জানায়, ২০১৩/২০১৪ সালে এইচএসসি (সাধারন/কারিগরি)/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/সমমান এবং ২০১১/২০১২ সালে অনুষ্ঠিত এসএসসি (সাধারন ও কারিগরি)/ দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পরীক্ষায় আবেদন করতে পারবে। আবেদন করার জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (ঝটঝঞ) এইচসি/সমমান শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাশের সন ও সাব-ইউনিটের কী ওয়ার্ড লিখে (এ১, এ২, এ৩, বি১, বি২, বি৩, বি৪) লিখে ১৬২২ নম্বরে এসএমএস করতে হবে। যেমনSUST<space>SYL<space>123456<space>2014<space>SYL<space>654321<space>2012<space>A1 । এছাড়া কোটায় আবেদন করতে সব-ইউনিটের পরে কোটা কোড (FFQ-মুক্তিযোদ্ধা সন্তান, INQ-আদিবাসি,DIG-প্রতিবন্ধী) উল্লেখ করতে হবে। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য হটলাইন ০১৫৫৫৫৫৫০০১-৪ অথবা [email protected] তে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।
