সাত খুন: আরো এক র্যাব সদস্যের স্বীকারোত্তি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ২০:১৬
 
 
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে শিহাবউদ্দিন নামে র্যাব-১১ এর আরো এক কনস্টেবল। যিনি অপহরণ থেকে শুরু করে হত্যা ও লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় সম্পৃক্ত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে শিহাবউদ্দিনেরর জবানবন্দী রেকর্ড করা হয়।
একই দিন বিকেলে আদালতে ১৬৪ ধারায় সাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া র্যাব-১১ এর দুই সদস্য পলাশ গোলদার ও দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। 
নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আদালতে শিহাবউদ্দিন জবানবন্দী দিয়েছেন। এতে সাতজনকে অপহরণ ও হত্যাকাণ্ডের পুরো বিষয়গুলো উত্থাপন করেছেন।
এদিকে ৭ খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় সাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া র্যাব-১১ এর দুই সদস্য পলাশ গোলদার ও দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। র্যাব-১১ এর চাকুরীচ্যুত সাবেক উপ অধিনায়ক সেনাবাহিনীর অবসরে পাঠানো মেজর আরিফ হোসেনের গাড়ি চালক ছিলেন নায়েক দেলোয়ার হোসেন। পলাশ গোলদার শহরের পুরাতন কোর্টস্থ র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশনাল স্পেশাল কোম্পানীতে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে ৭ সদসের তদন্ত কমিটি ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করেন।