ইকলু মিয়া নরম দেখে
দিয়ে থাকেন ফাঁপড়,
এই তো সেদিন এক জনারে
দিয়েছিলেন থাপড়।
আজকে বুকে; বলেন তারে—
মাফ করে দে জাফর,
সাথে দিলেন খুব যতনে
রাখা গায়ের কাপড়।
ইকলু মিয়ার ব্যবহারে
সবাই হতভম্ব,
এই মিয়া তো সারা গলি-ই
করত সদাই দম্ভ।
সরব হলো ইকলু মিয়ার
ভালো হবার কারণ,
কারণটুকু বলতে এখন—
নেই তো কোনো বারণ।
কাউন্সিলর পদটা নিয়ে
ইকলু পৌর ভোটে,
তাই তো এমন পরিবর্তন
ইকলু মিয়ার ঠোঁটে।
চাইছে দোয়া নারী-পুরুষ—
আর সকলের কাছে,
ভোটের সময় সবখানেতে
ইকলু ফিরেই আসে।
