অ্যাপেলের পণ্য সরবরাহকারী কারখানায় শ্রমিক অবহেলা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৪:০৮
চীনে অবস্থিত অ্যাপেল এবং অন্যান্য প্রযুক্তি ফার্মে সরবরাহকারী একটি কারখানাকে শ্রমিক অধিকার ও তাদের নিরাপত্তা ইস্যুতে অভিযুক্ত করা হয়েছে। বিবিসির বরাত দিয়ে ক্লিক ইত্তেফাক এ খবর জানায়।
 
অলাভজনক সংগঠন ‘চায়না লেবার ওয়াচ এবং গ্রিন আমেরিকা’ সংগঠন (২০১৩-২০১৪ এর রিপোর্টের ভিত্তিতে) জানায়, টক্সিক এসিড’র ব্যাপারে অপর্যাপ্ত প্রশিক্ষণের কারণে শ্রমিকরা অনিরাপদ। এ ফার্মের কারখানায় প্রায় ২০ হাজার শ্রমিক রয়েছেন।
 
টাইওয়ানভিত্তিক ক্যাটচার টেকনোলজি পরিচালিত ‍সুসিয়ান ফার্মের এই কারখানায় স্মার্টফোনের জন্য লাইট মেটাল কেসিং, ট্যাবলেট, ল্যাপটপ এবং এমপিথ্রি প্লেয়ার উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটি আইপ্যাড এবং ম্যাকবুকের কিছু উপকরণ উৎপাদন করে।
 
ফার্মের ওয়েবসাইটে দেখা গেছে, প্রতিষ্ঠানটি মোটোরোলা, এলজি, স্যামসাং, সনি এবং ডেল’র সঙ্গে কাজ করে।