বই কেনা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫

ভয় যেন মামদোর

বলি বই কেনাতে।

বই কিনে দেউলিয়া

পড়া হবে দেনাতে।

 

এমনই যে ভাবসাব

পাঠকের মেলাতে!

বই ধরে বই রাখে

নাড়াচাড়া খেলাতে।

 

দেখা হলে লেখকের

বলে শুভ কামনা।

ফের এসে নেব বই

আজ স্টলে যাব না।

 

শুভেচ্ছা দিয়ে যায়

প্রকাশিত বইতে।

পাঠকের ভয় যত

বই কিনে লইতে।

 

খান মঞ্জিল, ভার্থখলা সিলেট