৭১তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে শুক্রবার ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় সাতারু দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গেছেন।
প্রতিযোগিতা আগামী রবিবার ভারতের মুর্শিদাবাদের ভাগিরথি নদীতে অনুষ্ঠিত হবে। টিম লিডার বাংলাদেশ জাতীয় সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রাফিউদ্দিন রাফিসহ ১১ সদস্যের এ প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।
প্রতিনিধি দলে সেনাবাহিনীর সিজারুল ইসলাম, জুয়েল আহমেদ এবং নৌবাহিনীর এম নিয়াজ আলী, এম জুয়েল আহমেদ, এম রুবেল রানা, এম শরিফুল ইসলাম, আশিকুর রহমান, মাহবুবুর রহমান, শ্রী পলাশ চৌধুরী, নাজমা খাতুন ও সোনিয়া আক্তার রয়েছেন।
যশোর ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বেনাপোল কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, মুর্শিদাবাদের ভাগিরথি নদীতে ৭১ তম বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় একটি ১৯ কিলোমিটার অন্যটি ৮১ কিলোমিটার মোট ১০০ কিলোমিটার সাতারে অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন এবং বাংলাদেশ নৌবাহিনীর আটজন সাতারু ভারত গেছেন । বাংলাদেশ জাতীয় সাঁতারু দলটি ১১ সেপ্টেম্ব বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরবেন।
