ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে প্রথমদিন পার করেছে বাংলাদেশ। ক্রেইগ ব্রেথওয়েইটের অপরাজিত শতকে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৬৪ রান। ব্রেথওয়েইট ১২৩ ও শিবনারায়ন চন্দরপল ১ রানে ব্যাট করছেন।
IMG0
এই ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডারকে (১৫৬) পেছনে ফেলে বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন চন্দরপল (১৫৭)।
কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নাম ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে তাইজুল ৬৯ রানে নেন ২ উইকেট।
