ঘোষণা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৮

পরবর্তী ঠাট্টাড্ডার বিষয়—জন্মদিনের ঠাট্টা-তামাশা। আমাদের প্রত্যেকেরই বছরে ন্যূনতম একটি করে জন্মদিন আছে। কারও কারও জন্মদিন ২-৩টা বা তারও অধিক। আবার কারও বা জন্মদিন আসে প্রতি ৪ বছরে একবার করে (অধিবর্ষে)। আগামী ১৬ মার্চ ঠাট্টা’র ১২তম জন্মদিন। আপনার কিংবা ঠাট্টাকেন্দ্রিক জন্মদিনের মজার ঘটনাগুলো লিখে পাঠান আমাদের দপ্তরে, তবে অবশ্যই সর্বোচ্চ ৩৩৩ শব্দের মধ্যে। খামের উপরে কিংবা মেইলের বিষয়ের স্থানে ‘ঠাট্টাড্ডা—জন্মদিনের ঠাট্টা-তামাশা’ লিখে আগামী ১০ দিনের মধ্যে পাঠিয়ে দিন আপনার লেখা। ধন্যবাদ!       —বি. স.