বইমেলায় নাফিউল ইসলামের ‘কানাইখালির মাঠে’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৯

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকা মহানগরের অ্যাডিশনাল ডিআইজি ইঞ্জিনিয়ার এ জেড এম নাফিউল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘কানাইখালির মাঠে’। বইটি এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। শুক্রবার বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী বিপিএম (বার)।

‘কানাইখালির মাঠে’ বইটিতে একশ’ কবিতা রয়েছে। অত্যন্ত সহজ-সরল ছন্দ ও শব্দে লেখা তার বইটি। প্রতিটি লাইনে জড়িয়ে আছে কবির শৈশব-কৈশোরের স্মৃতিময় দিন-রাত।

পুলিশ প্রধান বলেন, নাফিউল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ায় আমি আনন্দিত ও অভিভূত। পুলিশের মতো একটি ব্যস্ততম পেশায় থেকেও সাহিত্যচর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন এজন্য তাকে অভিনন্দন জানাই।

ইত্তেফাক/জেডএইচ