দি মারিয়া পাল্টা জবাব দিলেন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ০৪:২১

গত শুক্রবার ক্লাবের ২০১৩-১৪ মৌসুমের অর্থনৈতিক অবস্থা জানানোর সময় দি মারিয়ার চলে যাওয়া প্রসঙ্গে কথা বলেন রিয়েল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। দি মারিয়া নাকি ক্রিস্তিয়ানো রোনালদোর সমান বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা চেয়েছিলেন। বিশ্ব সেরা ফুটবলার রোনালদোর সমান বেতন বা সুযোগ সুবিধা দি মারিয়াকে দিলে দলের অন্যদের জন্য তা অন্যায্য হতো বলে উল্লেখ করে তিনি বলেন, এতে ক্লাবের আর্থিক ভারসাম্য ঝুঁকির মুখে পড়ত।


পেরেসের এই মন্তব্যে দি মারিয়া বেজায় ক্ষেপেছেন। তিনি পেরেসের কথার জবাবে বলেছেন, "আমি কখনই রিয়াল ছাড়তে চাইনি। কিন্তু একজনকে তখনই অন্য কোথাও যেতে হয় যখন তাকে তার দল চায় না। তারা কি বললো তাতে কিছু যায় আসে না। কিন্তু আমার কারনে তারা লাখ লাখ ইউরো আয় করেছে। যা রিয়াল মাদ্রিদের আর্থিক অবস্থার উন্নতিতে অনেক অবদান রেখেছে।“ ফ্লোরেন্তিনোর সঙ্গে মারিয়ার সম্পর্ক খুব একটা ভালো সম্পর্ক ছিল না বলে জানান তিনি।