শিবগঞ্জে ৪ ককটেলসহ জামায়ত নেতা আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৬:২৮
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চারটি ককটেলসহ আব্দুল আওয়াল নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার উজিরপুর এলাকা থেকে থেকে তাকে আটক করা হয়। তিনি ছাত্রাজিতপুর ইউনিয়ন জামায়াতের আমির।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা আব্দুল আওয়ালের বিরুদ্ধে হরতালসহ রাজনৈতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চারটি মামলা রয়েছে। এর মধ্যে তিনি দুইটি মামলার ওরেন্টভুক্ত পলাতক আসামি।
ওসি আরো জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।