পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪৩

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে আম্বিয়া খাতুন (২৫) নামে এক নারী মারা গেছেন। রবিবার রাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলার ককুয়াখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  নিহত আম্বিয়া খাতুন উপজেলা সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বোরহান উদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, আম্বিয়া খাতুন তার বাবার বাড়ি থেকে স্বামী ও এক সন্তানসহ মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। এ সময় জারিয়া থেকে ময়মনসিংহগামী একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার স্বামী ও সন্তান অক্ষত রয়েছেন।