জয় দিয়েই যাত্রা শুরু জার্মানির

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৫২



ইউরো ২০১৬ এর বাছাই পর্বের লড়াইটা জয় দিয়েই শুরু করল জার্মানি। মুলারের দুই গোলের সুবাদে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

IMG0


রবিবার ডর্টমুন্ডে ‘ডি’ গ্রুপের খেলায় ১৮ মিনিটের মাথায় জার্মানদের এগিয়ে মুলার। প্রথমার্ধে কোনো দলই তেমন কোনো সুযোগের সৃষ্টি করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ফ্লেচারের দারুণ একটি পাস স্কটল্যান্ডকে সমতায় ফেরায়। তবে সমতা ফেরার আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। চার মিনিট পরেই বায়ার্ন মিউনিখ তারকা মুলারের দ্বিতীয় গোলে আবারো এগিয়ে যায় জার্মানি।

 

IMG1


গ্রুপের অন্য ম্যাচে আয়ারল্যান্ড ২-১ গোলে হারিয়েছে জর্জিয়া। আর জিব্রাল্টারকে ৭-০ গোলে হারিয়েছে পোলান্ড।