থমাস মুলারের জোড়া গোলে ইউরো ২০১৬ এর বাছাই পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে জার্মানি। কিন্তু কুৎসিত এক ফাউলের কারণে প্রশংসার পরিবর্তে নিন্দাই কুড়ালেন গোল্ডেন বুট জয়ী এই স্ট্রাইকার।
রবিবার ডর্টমুন্ডে ‘ডি’ গ্রুপের খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে জার্মানি। চলছে অতিরিক্ত সময়ের খেলা এমন সময় স্কটল্যান্ডের শন ম্যালোনি একটি বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন জার্মানদের গোল মুখে। কিন্তু মুলারের নগ্ন বাধার কারণে কোনোই ভাবেই এগোতে ব্যর্থ হন ম্যালোনি। তাকে পেছন থেকে টেনে মাটিতেই ফেলে দেন মুলার। এ নিয়ে ফুটবলবোদ্ধারাও মুলারের ওপর দারুণ ক্ষিপ্ত।
