প্রযুক্তির ছোঁয়া লেগেছে পরিধেও পোশাকেও। ছবিতে যে স্মার্ট পোশাকটি দেখা যাচ্ছে সেটিতে ব্যবহার করা হয়েছে বেশ কয়েকটি সেন্সর। এই সেন্সর দিয়ে বিভিন্ন সিগনাল চলে আসে ব্যবহারকারীর স্মার্টফোনে। ছবির স্যুটটির বিশেষত্ব হচ্ছে এতে রয়েছে নানা ধরনের সেন্সর যা মানুষের ইন্দ্রিয়ের ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। নিউরোবিজ্ঞানী ডেভিড ইগলম্যান এটি তৈরি করেছেন।
