ইসলামিক স্টেটের (আইএস) নারী পুলিশ শাখার নাম আল-খানসা ব্রিগেড। আল-খানসার প্রধান হলেন, উচ্চশিক্ষিত ব্রিটিশ তরুণী আকসা মাহমুদ (২০)। সম্প্রতি ৬০ জন ব্রিটিশ তরুণী আকসা মাহমুদের সঙ্গে যোগদান করেছেন বলে জানিয়েছেন টেরোরিজম রিসার্স অ্যান্ড অ্যানালাইসিস কনসোর্টিয়াম (টিআরএসি) নামের এক সংগঠন।
টিআরএসির মতে, আইএসের পুরুষ সদস্যদের সহায়তার লক্ষ্যে চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় এটি। টাইমস অব ইন্ডিয়া
