মিঠাপুকুরে পুলিশ কনস্টেবলের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৫৫
রংপুরের মিঠাপুকুরে আতিকুর রহমান (২৬) নামে এক পুলিশ কনস্টেবলের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সন্ধায় উপজেলার বালারহাট ইউনিয়নের সাতভেন্ডি নামক স্থানে একটি ব্রিজের নীচে রক্ত মাখা বস্তাবন্দি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। আতিকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুহিয়া বানিনাথপুর গ্রামের হান্নান মুন্সীর ছেলে। তিনি চাঁপাই নবাবগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
 
পরিবারের লোকজন জানায়, আতিক গত রবিবার ১৫ দিনের ছুটিতে বাড়িতে আসেন। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন।
 
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে পূর্ব শক্রতার জের ধরে কেউ তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।