এক অ্যারোপ্লেনে দুই বাংলা!

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪

বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে খুব দারুণভাবে উপস্থাপনের জন্য যে ক’জন তারকা নিরন্তর শ্রম দিয়ে যাচ্ছেন, সেক্রিফাইস করছেন তাদের ভেতরে অন্যতম এই ৩ জন। একজন কলকাতার সৃজিত মুখার্জি, অন্য দু’জন বাংলাদেশের সবচেয়ে মেধাবী নির্মাতা তৌকীর আগমেদ ও গুণী নির্মাতা দীপংকর দীপন। এই ত্রয়ী ঢাকায় কিছুদিন তাদের নানা জল্পনা-কল্পনা পরিকল্পনা শেষে উড়াল দিলেন কলকাতার উদ্দেশ্যে। সেখানেই দীপনের ফেসবুক আইডি থেকে পোস্ট হয় ছবিটি। এই জিনিয়াস ত্রয়ীর ভেতরে দীপনই ফিল্ম ক্যারিয়ারে অনুজ বাকি দু’জনের চেয়ে। তাদের হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবারে দাপিয়ে বেড়াবে এটা এখন আর খুব বেশি দূরের অংশ নয়। তবে তারা ৩ জনই একাধিক ডিজিটাল প্লাটফর্মে কাজ করছেন। তার ঘোষণাও আসছে খুব শিগগিরই।