পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি অভিমত দিয়েছেন, উয়েফার ফিন্যানসিয়াল ফেয়ার প্লে নীতির কারণে নেইমার ও কিলিয়ান এমবাপের একজনকেও ছাড়তে হবে না তার দলকে। জার্মান পত্রিকা ‘ডের স্পেইগেল’ গেল বছর অভিযোগ এনেছিল, ফিনানসিয়াল ফেয়ার প্লে ফাঁকি দিয়ে খেলোয়াড় দলে ভেড়াচ্ছে পিএসজি। তবে পিএসজি কর্তৃপক্ষ পত্রিকাটির এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছে। ফিনানসিয়াল ফেয়ার প্লে নীতির সঙ্গে মানিয়ে নিতে নেইমার ও এমবাপের কেউ একজনকে ছেড়ে দিতে হবে পিএসজিকে এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়ে পিএসজি সভাপতি জানালেন, কাউকেই ছাড়বে না ক্লাবটি। তাদের ক্লাবে থাকার ব্যাপারে তিনি বলেন,‘এটা ১০০ শতাংশ নয়, ২০০০ শতাংশ। তারা প্যারিসেই থাকবে। অনেক গণমাধ্যম, বিশেষ করে ফ্রান্সে, ধারণা করা হয় যে- নেইমার বা কিলিয়ানকে ছাড়তে হবে। আমি নিশ্চিত করতে চাই যে, এরা দু’জনেই ক্লাবে থাকছে।’
