হাজার বছরের পুরনো প্রস্তরযুগের স্তম্ভ নিয়ে পর্যটকদের জল্পনা-কল্পনার কোনো শেষ নেই। রহস্যময় এই দর্শনীয় স্তম্ভ দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন অসংখ্য মানুষ। এবার এই স্তম্ভ সম্পর্কে নতুন তথ্য জানালেন গবেষকরা। খবর: এপির।
IMG0
বুধবার বারমিংহাম ইউনিভার্সিটি জানিয়েছে, ১৭টি ধর্মীয় স্তম্ভ ও একটি বৃহদাকার কাঠের বাড়ির বিস্তারিত ম্যাপ তৈরি করে দেখা গেছে, এগুলো সম্ভবত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ব্যবহার করা হতো।
গবেষকরা এই দর্শনীয় স্থান নিয়ে গবেষণা চালাতে ভূমি ভেদকারী রাডার, হাই-রেজুলেশনের ম্যাগনেটোমিটার ও অন্যান্য কৌশল ব্যবহার করে ডিজিটাল ম্যাপটি তৈরি করেন।
গবেষণা প্রকল্পের নেতৃত্বদানকারী বিরমিংহাম ইউনিভার্সিটির অধ্যাপক ভিনসেন্ট গাফনে বলেছেন, স্তম্ভের সম্পর্কের যে ফলাফল পাওয় গেছে তা প্রত্নতাত্ত্বিকদের কাছে পূর্বে অজানা ছিল।
IMG1
জার্মানির লাউডউইং বোল্টজম্যান ইনস্টিটিউটের অধ্যাপক ওল্পোগ্যাঙ নিউবাউয়ার বলেছেন, প্রস্তরযুগের ১১ হাজার বছরের বেশি ইতিহাসকে এই নতুন ম্যাপের মাধ্যমে শেষ পর্যন্ত পুনর্নির্মাণ করা সম্ভব হল।
