ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ডক্টর টি আও নর্থ-ইস্ট ইন্টারন্যাশনাল এনইসি গোল্ডকাপ (অনূর্ধ্ব-২১) টুর্নামেন্টে আজ অরুণাচল প্রদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে সাইফ স্পোর্টিং যুব দল। এরই মধ্যে টুর্নামেন্টে প্রথম ম্যাচে ২-০ গোলে ভুটান যুব দলকে এবং দ্বিতীয় ম্যাচে আসাম যুব দলকে ২-০ গোলে হারিয়েছে। ১৫ লাখ রুপি প্রাইজমানির টুর্নামেন্টে অংশ নিয়েছে ১১টি দল। ৮টি ভারতের এবং বাংলাদেশ, নেপাল ও ভুটানের ১টি করে। ‘এ’ গ্রুপে সাইফের সঙ্গী ভুটান, আসাম, অরুণাচল ও সিকিম। ‘বি’ গ্রুপে নেপাল, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরা দল রয়েছে।
১৯৪৮ সালে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর ভারত জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন ডাঃ টালিমেরেন আও। তার নেতৃত্বে ভারত ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। রক্ষণভাগের খেলোয়াড় টালিমেরেন আও পেশায় ছিলেন একজন চিকিত্সক।
