কুমিল্লা পরমাণু চিকিৎসা কেন্দ্রে আগুন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৩৮

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত পরমাণু চিকিৎসা কেন্দ্রে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ কোটি টাকা মূল্যের চিকিৎসা যন্ত্রপাতি ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ আগুনের ঘটনা ঘটে।
জানা গেছে, পরমাণু চিকিৎসা কেন্দ্রের দ্বিতীয় তলায় পরিচালকের কক্ষ সংলগ্ন ২০৪নং কক্ষে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই কক্ষে থাকা থাইরয়েড ও বিএমডি মেশিনসহ পরীক্ষাগারের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরমাণু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. মো. ছায়েদুর রহমান মিয়া ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এবিএম আনিছ উদ্দিন জানান, এসি’র বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার যন্ত্রপাতি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।